
কয়রা (খুলনা) প্রতিনিধি: সরকারি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, সেবার মান উন্নয়ন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগোষ্ঠীর কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় কয়রার মানবকল্যাণ ইউনিটে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এনগেজ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এই সংলাপের আয়োজন করে।
কয়রা উপজেলা সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সভানেত্রী আনজুমানার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিএসও কমিটির সদস্য রিয়াছাদ আলী, উত্তরণের ম্যানেজার জিএম আলতাফ হোসেন লাভলু, বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া ম্যানেজার বাবলু জোয়াদ্দার, সিএসও কমিটির সদস্য আনারুল ইসলাম ডাবলু, সাংবাদিক ফরহাদ হোসেন, শাহ আলম, উম্মে হাবিবা, রোজিনা খাতুন, এনগেজ প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মুক্তি রানী ও মধুময় সরদার।
সংলাপে সরকারি বিভিন্ন দপ্তর থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা, সেবাপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা এবং এসব সমস্যা সমাধানে সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন