বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাকে পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমের আওতায় সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কালিগঞ্জ উপজেলার সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা, বাজার ও বাণিজ্যিক এলাকা, আবাসিক অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন মৌলিক অবকাঠামোর ওপর পরিচালিত জরিপ ও গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামোগত চাহিদা এবং উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় মাস্টার প্ল্যান প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের চাহিদা, ভৌগোলিক অবস্থান, বিদ্যমান অবকাঠামো এবং ভবিষ্যৎ জনসংখ্যা ও নাগরিক সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেওয়া হয়।

এসময় পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে কালিগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান।

বক্তব্য দেন শেলটেক কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক ড. আখতার হোসেন চৌধুরী এবং ইউকে এমআইডিপি/ইউএমপিপি-১-এর ডেপুটি টিম লিডার কাজী কামরুল হাসান।

আরো বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে ও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মণ্ডল, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল এবং প্রকৌশলী বাপ্পি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

১

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

২

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

৩

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৪

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৫

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৬

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৭

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৮

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৯

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১০

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১১

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১২

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১৩

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৪

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৫

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৬

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৭

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৮

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৯

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

২০
error: Content is protected !!