বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোনের সঙ্গে ঝগড়া, বাবা বকা দেওয়ায় ৮ তলা থেকে লাফ স্কুলছাত্রের

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কোতোয়ালির শাঁখারিবাজারের কৈলাস ঘোষ লেনের একটি বাসার আটতলা থেকে লাফিয়ে পড়ে অর্পণ কর্মকার (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অর্পণ কলেজিয়েট উচ্চবিদ্যালয় দশম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্পণ কর্মকারের বাবা দীপঙ্কর কর্মকার বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তার বোনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে অর্পণকে বকা দিলে সে আমার ওপর অভিমান করে বাসার ৮ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আমরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাই। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায়। তারা কোতোয়ালির কৈলাস ঘোষ লেনের একটি বাসায় ছয় তলায় থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০