বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে প্রীতম হাসান ও তানজিন তিশা

বিনোদন ডেস্ক: প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন প্রীতম হাসান ও তানজিন তিশা। ভালোবাসার এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রীতম হাসান ও তানজিন তিশাসহ অনেকেই।

এদিন তিশা বলেন, ‘যখন প্রথম শুনেছিলাম আমার বিপরীতে প্রীতম হাসানকে নেওয়া হয়েছে, আমি শুনেই খুব খুশি হয়েছিলাম। শুধু গানের নয়, আমি ওর অভিনয়েরও ফ্যান ছিলাম। আমরা যারা অভিনয় করি, তাদের সবাই কিন্তু ন্যাচরাল অভিনয় করতে পারেন না, প্রীতম খুব ন্যাচরাল অভিনয় করে। মনেই হয় না, ও অভিনয় করছে। প্রত্যেকটা চরিত্রটা ও খুব সাবলীল্ভাবে উপস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একসঙ্গে খুব কম দৃশ্য ছিল কিন্তু যতটুকু কাজ করেছি আমার খুব ভালো লেগেছে। আমি ওর সঙ্গে কাজ পেরে দারুণ খুশি। আরেকটা ব্যাপার, কাজের ক্ষেত্রে সহ-অভিনেতা খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রীতম খুব হেল্পফুল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।’

অন্যদিকে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন। ২০ ফেব্রুয়ারি চরকিতে আসছে ‘ঘুমপরী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!