বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৪, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ম্যাচের আগে মিরপুরে দর্শকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

ডেস্ক রিপোর্ট: বিপিএলের উদ্বোধনী দিনের টিকিট না পাওয়ার ক্ষোভ দেখলো মিরপুর। এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থেকে আগের দিন টিকিট পাননি অনেকে।
তাদের ক্ষোভের মুখে ২৪ ঘণ্টারও কম সময় আগে জানানো হয়, টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সাতটি ব্রাঞ্চে। যদিও বেশিরভাগ টিকিটই ছাড়া হয়েছে অনলাইনে।

মঙ্গলবার সকাল থেকে আবারও এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। দর্শকরা জানান, মধুমতি ব্যাংকে গিয়েও টিকিট পাচ্ছেন না তারা। এজন্য ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের সামনে ভিড় করেন।

বিভিন্ন স্লোগান দিয়ে স্টেডিয়ামের মূল ফটকের গেটের সামনে জড়ো হন তারা। ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেট ভেঙে যায়। এরপর উত্তেজিত জনতা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়লে লাঠিচার্জ করে পুলিশ।

এ সময় দুর্বার রাজশাহীর টিম বাস মাঠে ঢুকতে চেয়েও পারেনি। গাড়ি ঘুরিয়ে চার নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে তারা। ব্যক্তিগত গাড়িতে চড়া মেহেদী হাসান মিরাজকেও আটকে দেন দর্শকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০