বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঞ্জাবকে বিদায় করে প্লে-অফের আশা টিকিয়ে রাখল রাজস্থান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে শেষ ওভারে স্পিনারদের খুব একটা দেখা যায় না। রহস্য স্পিনার হলে অবশ্য ভিন্ন কথা! তবুও শিখর ধাওয়ান জুয়াটা খেললেন।
কিন্তু লাভ হলো না তাতে। পাঞ্জাব কিংসের হয়ে শেষ ওভারে ৯ রান আটকাতে পারেননি লেগ স্পিনার রাহুল চাহার। দুই বল হাতে রেখেই ৪ উইকেটে জয়ের পাশাপাশি পাঞ্জাবের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় রাজস্থান রয়্যালস। তবে তাদের প্লে-অফের রাস্তাটা এখনো খুলেনি।

লিগ পর্বের সবকটি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রাজস্থান (০.১৪৮)। একটি ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (০.১৮০) ও ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (-০.১২৮)। রাজস্থানের প্লে-অফে খেলার আশা টিকে থাকলেও ভিতটা এখনো নড়বড়ে। ব্যাঙ্গালোর ও মুম্বাই নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেই শেষ চারে নাম লেখাবে সাঞ্জু স্যামসনের দল।

হারলেই বিদায়-এমন সমীকরণ নিয়ে আজ ধর্মশালায় মুখোমুখি হয় পাঞ্জাব-রাজস্থান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। যদিও শুরুর ৫০ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর দলকে টেনে তোলেন স্যাম কারান, জিতেশ শর্মা ও শাহরুখ খান। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান আসে কারানের ব্যাট থেকে। এছাড়া জীতেশ শর্মা ২৮ বলে ৪৪ রান ও শাহরুখ খান করেন ২৩ বলে ৪৪ রান।

জবাবে দিতে নেমে শুরু থেকেই কক্ষপথে ছিল রাজস্থান। জস বাটলার অল্পতে ফিরলেও হাল ধরেন যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল। দুজনেই দেখা পান ফিফটির। ৩০ বলে ৫১ রান করে ফেরেন পাডিক্কাল। জয়সওয়াল থামেন ৩৬ বলে ৫০ রানে। তারা ফিরলেও রানের গতি সচল রাখেন শিমরন হেটমায়ার। ২৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে রাজস্থানের জয়ের কাজটা আরও সহজ করে দেন তিনি। এরপর রিয়ান পরাগের ১২ বলে ২০ রান ও ধ্রুব জুরেলের ৪ বলে অপরাজিত ১০ রানের ক্যামিও ইনিংসে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০