বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৫ আগস্ট ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মায়ের ওপর অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মায়ের ওপর অভিমান করে আসমা খাতুন মনিরা (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের আমজাদ আলীর মেয়ে। শনিবার বেলা ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব জানান, এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আসমা খাতুন মনিরা বেশ মেধাবী ছিলেন। দরিদ্র হওয়ায় তার বাবা দিনমজুর এবং বাড়িতে আসমা ও তার মা মোসলেমা খাতুন ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় আসমা খাতুনের। একসময় মায়ের বকুনিতে অভিমান করে বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে দেবহাটা থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য আসমা খাতুনের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০