বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবেশীয় বনায়ন কর্মসূচি উদ্বোধন

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবেশীয় বনায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) উপজেলার পদ্মপুকুরের ১৭৫নং দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধের ভাঙন কবলিত চরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় এবং স্থানীয় জনগোষ্ঠী ও শাপলা সংঘের উদ্যোগে এক কিলোমিটার চরে বনায়ন কার্যক্রম শুরু হয়।

এসময় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি রোধে বৃক্ষরোপণের চেয়ে উৎকৃষ্ট পদ্ধতি আর হতে পারে না। আমাদের এই অঞ্চলের বেড়িবাঁধ রক্ষা করার জন্য চর বনায়ন খুবই গুরুত্বপূর্ণ। বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড দূর করতে গাছের বিকল্প নেই। প্রয়োজনের তাগিদে গাছ কাটা হলেও আমাদের এই অঞ্চলের উপকূলীয় বেড়িবাঁধগুলো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপণের হার বাড়াতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ সংহতি’র কার্যকরী সদস্য মো. আশরাফ হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি’র যুগ্ম-আহ্বায়ক মো. আসাদউল্লাহ, পাখিমারা শাপলা সংঘের মো. নজরুল ইসলাম, মো. মোকছেদুর রহমান, মো. সৌরভ হোসেন, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা মো. মফিজুর রহমান, মারুফ হোসেন মিলন, যুব সংগঠক স.ম ওসমান গনী, স্থানীয় স্বেচ্ছাসেবক মো. রিপন হোসেন, শামীম হোসেন প্রমুখ।

এসময় সুন্দরবনের গরান, বাইন, খলিশা, কাঁকড়া ও কেওড়াসহ অন্যান্য গাছের ছয় হাজার ফল রোপণ করা হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় উপজেলা সবুজ সংহতি ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০