বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় দু’গ্রুপের সংঘর্ষ: জেলা পরিষদ সদস্যসহ আহত ৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা পরিষদ সদস্য ও তার ভাইপো’র সাথে স্থানীয় আবির হোসেন ও তার সঙ্গীদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম ররি (৫১) ও আজাদুর রহমান গাজী (৪২) এবং অপর গ্রুপের সাগর সানা (২৬), আবির হোসেন (২৬) ও ইমরান গাজী (৩০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা পরিষদ সদস্য ও তার ভাইপোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবিসহ প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছায় একটি অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্যের ভাইপো আজাদুর রহমান গাজীকে আবির হোসেন মারপিট করে। পরে শুক্রবার রাতে চারবান্ধা বাজারে আবির ও তার সঙ্গীদের দেখতে পেয়ে মারপিট করার বিষয়টি জানতে চায় আজাদুর রহমান। এক পর্যায়ে তারা তেড়ে এসে আজাদুর রহমানকে মারপিট করে আহত করে। ঐ সময় আবির ও তার সঙ্গীরা এলাকায় জনরোষের শিকার হয়। এতে ভিলেজ পাইকগাছার শফিকুল সানার ছেলে সাগর সানা, পারবয়ারঝাপা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবির হোসেন গাজী ও একই এলাকার লাল মিয়া গাজীর ছেলে ইমরান গাজী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাত ৮টার দিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

আহত আজাদুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাচী শিকদার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আজাদুর রহমানকে নিয়ে খুলনায় নিয়ে যাওয়ার পথে পৌরসদরের হাসপাতাল মোড় নামক স্থানে ৩টি মোটর সাইকেল যোগে ৬ জন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা করে তাকে বহনকারী প্রাইভেটকার ভাঙচুর করে ও জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবিকে মারপিট করে রক্তাক্ত জখম করে।

পরে ঐ রাতেই জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম ও তার ভাইপো আজাদুর রহমানকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে আবির হোসেন জানান, আমরা আজাদুর রহমানকে মারপিট করিনি। বরং তারাই আমাদের মারপিট করে আহত করেছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি’র সহোদর সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মারামারির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705