আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নীতিশ কুমার গোলদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরএমও ডা. প্রসুন কুমার মণ্ডল, মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান প্রমুখ।
সভায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য বিধি বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়।
মন্তব্য করুন