বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়া এবং ন্যায্য জ্বালানি রূপান্তর সময়ের দাবি। বর্তমানে যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। বাণিজ্য নয়, বাস্তব সমাধান করতে হবে। জ্বালানি ব্যবস্থা হতে হবে জনগণকেন্দ্রিক ও গণতান্ত্রিক।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোংলার নারিকেলতলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

২৮-২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনকে লক্ষ্য করে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ শীর্ষক এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নারীনেত্রী ও নারী উদ্যোক্তা উম্মে রাফিয়া জাহান মিশু, ধরা’র নেতা ছবি হাজরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র এ্যাডলিনা পায়েল, সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান প্রমুখ।

এসময় মোঃ নূর আলম শেখ বলেন, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি পরিহার করে ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি সার্বভৌম প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। জীবাশ্ম জ্বালানিকে কেন্দ্র করে সারা বিশ্বে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর প্রভাবে খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, শ্রমিকদের আয় কমে যাচ্ছে। মানুষের জীবন-জীবিকার উপর বিরূপ প্রভাব পড়ছে।

সমাবেশে বক্তারা বলেন, কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংস করছে। বক্তারা রামপালে সরকারের ৪৪২ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কেবলমাত্র পরিবেশ নয়; অর্থনীতি, নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০