বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজের সময় ‘গুলির’ ঘটনা ঘটেছে। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াসহ অন্যান্য অতিথিরা অক্ষত আছেন।

এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা জরুরি ভিত্তিতে সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে সরিয়ে নেন।

অন্যান্য অতিথিদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

গুলির শব্দ শোনার পর সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন।

হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান
অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়। নৈশভোজে ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। সবাই অক্ষত আছেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১০

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১১

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১২

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

১৩

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

১৪

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

১৬

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১৭

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১৮

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১৯

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!