বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে, বালিকা বিভাগের ফাইনালে ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে এনএনটি রতনপুর টুপদিয়া নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম (বাবু), সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শওকাত হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আল রাজি টোকন, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।

টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন ইসমাইল হোসেন মিলন ও এম.আর. মোস্তাক আহমেদ।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সৈয়দ মোমিনুর রহমান, আলিমুজ্জামান রিফাত, নাঈমুর রহমান নাঈম, রবিউল ইসলাম ও সাকিব সোহেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০