বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে প্রকাশ্যে ‌দিবালোকে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সহকর্মীরা উদ্ধার করে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসার ব‍্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম সেন্টু নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন। কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে ঐ এলাকার সন্ত্রাসী ঝন্টুর নেতৃত্বে ৫/৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে তার আত্মচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

তিনি জানান, সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটি ঘটনা নিয়ে শালিস ছিলো। সেখানে তার যাওয়ার কথা ছিলো বলে তিনি জানান।

ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!