বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

ডেস্ক রিপোর্ট: পুশইন বন্ধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে কূটনৈতিক উদ্যোগের দাবিতে সাতক্ষীরায় সভা করেছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।

সভা থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ১১ দলীয় জোটের স্থানীয় প্রধান উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভায় বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হক, জাগপা, এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করতে পারে। তারা সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার দাবি জানান। পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ ‘পুশইন’ বন্ধ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং জাতীয় স্বার্থে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরার দাবি জানানো হয়।

সভা শেষে নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে আগামী ১২ জুন বিকেল ৪টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!