বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

আলী আজীম, মোংলা: বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবি করে কোস্টগার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ডের পন্টুন ও একটি স্পিডবোটে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। এতে পালাতে গিয়ে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা মিরাজ শেখের বিষয়ে জানতে এলাকাবাসী জয়মনি ঠোটা এলাকার কোস্টগার্ড ক্যাম্পের দিকে গেলে তাদের সঙ্গে কোস্টগার্ড সদস্যদের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী কোস্টগার্ডের একটি পন্টুন ও একটি স্পিডবোটে ভাঙচুর চালায়।

জয়মনি ঠোটা এলাকার বাসিন্দা রানা শেখ বলেন, আমরা শুধু মিরাজের খোঁজ জানতে চেয়েছিলাম। কিন্তু সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে নারী-পুরুষ সবাই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করলে অনেকেই আহত হন। আমরা মিরাজের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রামবাসী ও কোস্টগার্ডের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পরিবারের দাবি, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে জয়মনি ঠোটা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। এরপর থেকে মিরাজ শেখ নিখোঁজ রয়েছেন।

মিরাজের সন্ধানের দাবিতে তার পরিবার ইতোমধ্যে মোংলা ও বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!