বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক নারীর করা ধর্ষণের অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার মুনসুর সরদার গ্যারেজ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিথ্যা মামলার মাধ্যমে রিকশাচালক আবু ইছা এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাছুরা পারভীনের স্বামী শহিদুল ইসলামকে হয়রানি করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মাছুরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আজিজুল ইসলাম, আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মাছুরা পারভীন বলেন, গত ৪ জুন বিকেল ৫টার দিকে কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই পারিবারিক কলহের জের ধরেই পরবর্তীতে ছফিরন বিবি শ্যামনগর থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। তবে ইউপি সদস্য মাছুরা পারভীন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, গত ৭ জুন সকালে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তে এলে এলাকাবাসী বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযোগের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার জের ধরে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করা প্রয়োজন। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মিথ্যা মামলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এঘটনার বিষয়ে আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। ছফিরন বিবি ও তার স্বামী বিভিন্ন সময়ে এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে হয়রানি করে থাকেন বলে এলাকাবাসীর মধ্যে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়।

তবে মানববন্ধনের বিষয়ে অভিযোগকারী ছফিরন বিবির সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার স্বামী আব্দুল আজিজের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কোন নির্দোষ ব্যক্তি জড়াবে না বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!