
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডীপুর ও পাতাখালী এলাকাভিত্তিক সামাজিক সংগঠন সান-মুন-স্টার সোশ্যাল ক্লাব (এসএমএসএসসি)-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭ সেশন) ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আশিকুজ্জামান রাজু সভাপতি, আলমগীর হোসেন (সোহেল) সিনিয়র সহ-সভাপতি, হাসানুজ্জামান হাসান ও এস. কে. জাহিদ হাসান সহ-সভাপতি এবং মাহমুদুল হাসান শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তরিকুল ইসলাম রেজওয়ান ও এ. এইচ. নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান (রানা), কোষাধ্যক্ষ মো. হাফিজ, সহকারী কোষাধ্যক্ষ আবু উমাইয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক দিদারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শিখা পারভেজ সোহেল, ক্রীড়া সম্পাদক নাঈম ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান (ইমন), ইভেন্ট ও অনুষ্ঠান সম্পাদক আশিকুল ইসলাম, সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, সহ-সংস্কৃতি ও সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সবুজ ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহফুজুল ইসলাম, আর নাঈম, আব্দুল্লাহ আল মামুন, মামুন বিশ্বাস, মোশাররফ হোসেন, ফরহাদ হোসেন, আফজাল হোসেন, তাওহীদুল হাসান শিমুল, ওবায়দুল্লাহ এবং ইমাদুল ইসলাম (খোকা)।
সংগঠনের প্রধান উপদেষ্টা আলমগীর আজাদ, প্রধান সমন্বয়ক মুজাহিদুল ইসলাম এবং সভাপতি আশিকুজ্জামান রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন