বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

জি.এম. মিন্টু, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌর শহরের অধিকাংশ পরিবহন কাউন্টারে যাত্রীদের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ সীমাহীন আকার ধারণ করেছে। দীর্ঘ সময় বাসের অপেক্ষায় কিংবা দূরপাল্লায় যাত্রার আগে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, কেশবপুর বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন পরিবহন কাউন্টারে প্রতিদিন শত শত যাত্রীর যাতায়াত হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে নেই কোনো শৌচাগার। ফলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাত্রীদের খুঁজতে হয় দূরের কোনো স্থান, আবার অনেকে বাধ্য হয়ে খোলা জায়গা ব্যবহার করছেন। এতে পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকায় নোংড়া পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। কেশবপুর থেকে ঢাকা গমনকারী এক নারী যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু আশপাশে কোনো শৌচাগার না থাকায় খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিষয়টি অত্যন্ত কষ্টকর।

আরেক যাত্রী আব্দুর রহমান বলেন, বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য এটি বড় ধরনের সমস্যা। অনেক সময় বাধ্য হয়ে ঘণ্টার পর ঘণ্টা শৌচাগার ব্যবহার না করে থাকতে হয়, যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাউন্টারগুলোর আশপাশে অনেকেই প্রয়োজনের তাগিদে খোলা স্থানে প্রসাব করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে ব্যবসা পরিচালনা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনস্বাস্থ্য ঝুঁকিরও মধ্যে পড়ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, কেশবপুর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হওয়া সত্ত্বেও পরিবহন কাউন্টারগুলোতে ন্যূনতম স্যানিটেশন সুবিধা না থাকা অত্যন্ত দুঃখজনক। যাত্রীসেবার মান উন্নয়নে পরিবহন মালিক সমিতি, কাউন্টার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

উত্তর বেদকাশীতে মধু মেলা

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

১০

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

১১

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

১২

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

১৩

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৪

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

১৫

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

১৬

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

১৭

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

১৮

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

১৯

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

২০