বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তর বেদকাশীতে মধু মেলা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 103.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই ও বিকল্প কর্মসংস্থান তৈরীতে খুলনার কয়রার উত্তর বেদকাশীতে কমিউনিটিভিত্তিক মৌচাষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মধু মেলা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী স্থানীয় মৌচাষীদের উৎপাদিত মধুর প্রচার, বাজার সম্প্রসারণ এবং মৌচাষে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করে।

প্রত্যাশীর প্রকল্প সমন্নয়কারী মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে ও কমিউনিটি মোবাইলাজার আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বন মামলা পরিচালক মোঃ সাদেকুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক ফরহাদ হোসেন, মৌচাষী গ্রুপ ফ্যাসিলিটেটর মোল্যা মনিরুজ্জামান, প্রত্যাশীর প্রজেক্ট অফিসার কল্যান বসাক, কমিউনিটি মোবিলাইজার রেশমা খাতুন ,স্থানীয় মৌচাষী ইয়াছিন আলী, ফতেমা খাতুন প্রমুখ।

স্থানীয় মৌচাষী ফতেমা খাতুন বলেন, আমাদের অঞ্চলে বাক্স পদ্ধতিতে এর আগে কখনো মধু চাষ হতো না। এই প্রথম আমরা প্রশিক্ষণ নিয়ে বাক্সে মধু চাষ শুরু করেছি। বাক্স পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মধু চাষ করে আমরা সফল হয়েছি। আগামীতে আরো বড় পরিসরে মধুচাষ বাড়াবো।

মেলায় বিভিন্ন স্টলে মৌচাষিদের উৎপাদিত খাঁটি মধু, মৌচাষের সরঞ্জাম এবং মধুভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে মধুর গুণাগুণ ও মৌচাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মৌচাষ পরিবেশবান্ধব ও লাভজনক একটি জীবিকা। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে কমিউনিটি ভিত্তিক মৌচাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০