বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বিএনপি কর্মীকে হাতুড়িপেটার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত কাজী বশিরউদ্দিন ওই পাঁচভুলট গ্রামের কাজী শামজুজ্জোহার ছেলে ও দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপি কর্মী। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর পদে ভোটে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বশির উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় তিনি পাঁচভুলাট গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮/১০ জন এসে তার ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। পরে পরিবারের লোকজন তাকে দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে যায়। তখন দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে তাকে জিম্মি করে রাখে। একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় স্থানীয় লোকজন পুলিশের ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডা. তনময় জানিয়েছেন, তার ডান হাত ভেঙ্গে গেছে। সমস্ত শরীরে ইনজ্যুরি আছে। বাম পায়ে হাতুড়ির আঘাত, ডান পায়ে কাটা সেলাই দেয়া হয়েছে। তাকে বেদম প্রহর করা হয়েছে বলে ঐ চিকিৎসক জানিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১০

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১১

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১২

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৩

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৪

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৫

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

১৬

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

১৭

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

১৯

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

২০