বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙি গ্রামে লবণাক্ত পতিত জমিতে ডিবলিং পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ভুট্টা ও লবণসহনশীল জাতের ধান চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক শিলা রাণী ও রুহুল আমিন। মাটিতে ১০ মাত্রার লবণাক্ততা সম্পন্ন প্রায় ৩ একর জমিতে তারা ভুট্টার পাশাপাশি বিনাধান-১০ ও ব্রিধান-৯৯ চাষ করে সফল হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকার কয়েক হাজার বিঘা জমি আমন মৌসুমের পর দীর্ঘদিন পতিত থাকে। মূলত মিঠা পানির কোনো উৎস না থাকায় এসব জমিতে ফসল উৎপাদন সম্ভব হতো না। তবে লবণসহনশীল ফসল চাষের মাধ্যমে সেই চিত্র বদলাতে শুরু করেছে।

এই সাফল্যকে কেন্দ্র করে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে হাওয়ালভাঙি গ্রামে পার্টনার প্রোগ্রাম, বিএআরসি’র অর্থায়নে এবং বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বাস্তবায়নে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সিএসও ও পার্টনার প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ড. মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, পার্টনার প্রোগ্রামের পিএসও ও ওয়ার্কিং সায়েন্টিস্ট ড. মোঃ জামাল উদ্দীন এবং শ্যামনগর উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।

বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবিরের সঞ্চালনায় এবং বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তারা বলেন, লবণসহনশীল ফসলের চাষ সম্প্রসারণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এটি কৃষকদের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১১

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১২

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৪

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৫

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৬

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

১৭

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

১৮

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৯

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

২০