বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে রাতের আঁধারে কালকির স্লুইসগেটের পাটা তুলে ৮টি গ্রামের দশ হজার বিঘা ধান চাষের জমিতে লোনাপানি উত্তোলন করেছে দুর্বৃত্তরা। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শংকা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, কালকির স্লুইসগেটের পাটা তুলে দেওয়ার ফলে কপোতাক্ষ নদের লোনা পানি খাল দিয়ে ঢুকে খাজরা ইউনিয়নের গজুয়াকাটি, রাউতাড়া, গোয়ালডাঙ্গা, পিরোজপুর, খালিয়া, ফটিকখালীসহ বড়দল ইউনিয়নের দক্ষিণ বাইনতলা ও পাঁচ পোতা গ্রামের হাজার হাজার বিঘা ধানের জমি তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত গজুয়াকাটি গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শিবপ্রসাদ মণ্ডল জানান, সম্প্রতি রাতের অন্ধকারে কে বা কারা কালকির স্লুইসগেটের পাটা তুলে দেয়। এতে পূর্ব ও পশ্চিম বিলের প্রায় ৭০০ বিঘা ধানের জমিসহ পুকুরগুলো লোনা পানিতে ভরে গেছে।

কৃষক সতীশ চন্দ্র বৈদ্য জানান, বিলের ধান এখনও সম্পূর্ণ কাটা শেষ হয়নি। এরমধ্যে লোনা পানি তুলে দেওয়ায় গোসল ও রান্নার পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। বিলে লোনা পানি তোলায় ঘাস মরে সাফ হয়ে গেছে। এছাড়া মিষ্টি পানির আধার নষ্ট হয়ে যাওয়ায় গবাদিপশু সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

স্থানীয় বিএনপি নেতা ইউনুস আলী জানান, গত কয়েক দিন আগে রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র রাউতাড়া গ্রামের রুহুল আমিন গাজীর বাড়ি সংলগ্ন চেউটিয়া খালের উপর নির্মিত একটি কার্লভাটের পাটা তুলে দেয়। এতে রাউতাড়া গ্রামের প্রায় ১৫০০ বিঘা, গোয়ালডাঙ্গা গ্রামের প্রায় ৩০০ বিঘা, পিরোজপুর গ্রামের প্রায় ৫০০ বিঘা, দূর্গাপুর গ্রামের ৩০০ বিঘা, খালিয়া গ্রামের প্রায় ৫শ বিঘার ধানের জমি তলিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য রামপদ সানা জানান, গত ১৫দিন ধরে কালকি স্লুইসগেট দিয়ে কপোতাক্ষ নদের লোনা পানি চেউটিয়া খাল ছাপিয়ে ফটিকখালি গ্রামের প্রায় ১৭০০ বিঘা ধানের জমিতে ঢুকে পড়ে। এখনো অনেক জমির ধান কাটা শেষ হয়নি। লোনা পানিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। কালকির স্লুইসগেটের সামনে ও ভেতরে পলি ভরাট হয়ে বিগত ৩বছর ধরে এসব এলাকায় কোন ফসল হয়নি। এবছর বোরো ধান চাষ করে কৃষকরা কিছুটা আশান্বিত হয়েছিল। কিন্তু লোনাপানির জন্য আবার সব শেষ হতে চলেছে। লোনা পানির জন্য ধানের জমিতে লবণাক্ততার মাত্রা বেড়ে গিয়ে আউশ ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি তোলার আগে যদি জানানো হতো তাহলে বিলের ধানের জমিতে লোনাপানি প্রবেশের পথ আটকানো যেতো।

খাজরা ইউনিয়ন নদী খাল সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান ও ইউপি সদস্য জাহাঙ্গীর কবির জানান, বিষয়টি খুবই উদ্বেগজনক। কোন ব্যবস্থা না নিলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। স্লুইসগেটটি সংস্কারের পর কোন তদারকি কমিটি নেই। স্থানীয় একটি কুচক্রী মহল খালে মাছ ধরার জন্য এসব করছে। কমিটির পক্ষ থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার সাথে কথা বলেছি। তিনি অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্লুইসগেট সংলগ্ন দক্ষিণ বড়দল গ্রামের আব্দুস সামাদ ও তার ছেলে আজহারুল ইসলাম কিছু বিপথগামী ছেলেকে সাথে নিয়ে এই গেটটি নিয়ন্ত্রণ করে এবং নদী ও খালের ভেতর মাছ ধরে থাকে। গেটের পাটা তুলতে তারা একটি স্কেবেটর মেশিন ব্যবহার করেছে। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, আমি সরজমিনে গিয়ে তদন্ত করেছি। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। এছাড়া তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০