বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের ছাপ রেখে দিলেন হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে অভিষেক ম্যাচে ল্যাঙ্কাশায়ারের ব্যাটারদের নাকাল করে দুই ইনিংসে শিকার করেছেন ৯ উইকেট।তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১৪০ রানের বড় জয় পেয়েছে কেন্ট।ম্যাচের শুরুটা অবশ্য কেন্টের জন্য খুব সুখকর ছিল না।

প্রথম ইনিংসে দলটি গুটিয়ে যায় মাত্র ১৭৮ রানে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন হাসান।
১১ নম্বরে নেমে ৮ বলে করেন ৬ রান, মেরেছেন একটি চারও।
এরপরই শুরু হয় তার আসল কাজ।

ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শুরু থেকেই ধারালো বোলিংয়ে আঘাত হানেন বাংলাদেশের এই পেসার। কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম উইকেট হিসেবে ফেরান অস্ট্রেলিয়ার মার্কাস হ্যারিসকে। এরপর লিয়াম লিভিংস্টোন ও জোসেফ মুরসের উইকেটও তুলে নেন। হাসানের ৩ উইকেটের ধাক্কায় মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ার।
প্রথম ইনিংসে ৯১ রানের লিড নেওয়া কেন্ট দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয়। ফলে জয়ের জন্য ল্যাঙ্কাশায়ারের সামনে দাঁড়ায় ৪২৪ রানের বিশাল লক্ষ্য।

কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আবার হাসানের গতির কাছে পরাস্ত হন ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা।

দ্বিতীয় ইনিংসে যেন আরও বিধ্বংসী রূপে হাজির হন তিনি। ১৬ ওভারে ৪ মেডেনসহ ৬৯ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। একের পর এক ব্যাটারকে ফিরিয়ে ল্যাঙ্কাশায়ারের সম্ভাব্য প্রতিরোধ ভেঙে দেন তিনি। তার আগুনঝরা স্পেলের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ১৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কেন্ট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে কেন্টের জয়ে বড় অবদান তার। এটি তার ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং। কাউন্টি ক্রিকেটে এর চেয়ে স্মরণীয় অভিষেক হয়তো খুব কম বোলারই কল্পনা করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১০

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১১

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১২

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৩

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৪

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৫

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৬

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৭

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৮

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৯

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

২০