বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সাতক্ষীরা প্রবীণ কল্যাণ সংস্থা এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

তিনি বলেন, প্রবীণরা পরিবারের বোঝা নয়, তারা আমাদের মা-বাবা। তারা আমাদের সম্পদ। তাদেরকে প্রাপ্য সম্মান ও অধিকার দিতে হবে। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই সেটা সম্ভব। উন্নত বিশ্বে প্রবীণদের রাষ্ট্রের সম্পদ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়।

সাতক্ষীরা জেলা প্রবীণ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাহিত্যিক শহীদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো.আব্দুল হামিদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহেদ হোসেন।

সূচনা বক্তব্য দেন প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবেদুর রহমান।

সভায় বলা হয়, ২০১৯ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৬০ বছর বা তার বেশী বয়সী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে এক বিলিয়ন থেকে ১.৪ বিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে, যা তরুণদের ছাড়িয়ে যাবে। এই বৃদ্ধি উন্নয়নশীল বিশ্বে সবচেয়ে বেশি এবং দ্রুত হবে। এটি স্বীকার করতে মানবাধিকার ক্ষেত্রসহ প্রবীণ ব্যক্তিদের প্রভাবিত করে এমন নির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলোর প্রতি আরো মনোযোগ দেওয়া প্রয়োজন।

তারা বলেন, প্রবীণ নির্যাতন এমন একটি সমস্যা যা উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশেই বিদ্যমান। কিন্তু বিশ্বব্যাপী এটি নিয়ে সাধারণত কম রিপোর্ট করা হয়। এর ব্যাপকতার হার বা আনুমানিক হিসাব শুধুমাত্র কয়েকটি উন্নত দেশেই পাওয়া যায়, যা ১% থেকে ১০% পর্যন্ত। যদিও প্রবীণ নির্যাতনের মাত্রা অজানা, এর নৈতিক তাৎপর্য সুস্পষ্ট। এ কারণে এর একটি বিশ্বব্যাপী বহুমুখী প্রতিক্রিয়া প্রয়োজন, যা প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করবে।

সভায় আরো বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, জেলা প্রবীণ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা শেখ আশরাফ উদ্দীন আহমেদ, শঙ্কর কুমার রায়, মো. আবুল কালাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!