বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

ডেস্ক রিপোর্ট: উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও দীর্ঘ চার বছর ধরে কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে অবৈধভাবে ছাটাইয়ের শিকার আউটসোর্সিংয়ের চার কর্মী। অভিযোগ, তাদের যোগদান নিয়ে উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০২২ সালের ২৯ জানুয়ারি কোন কারণ ছাড়াই সাতক্ষীরা মেডিকেল কলেজের চার কর্মীকে ছাটাই করেন তৎকালীন অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস। ছাটাইয়ের পর নতুন করে চার জনকে নিয়োগ প্রদান করেন তিনি। এনিয়ে উচ্চ আদালতে রিট করেন নুরজাহান, ইদ্রিস আলী, মেহেদী হাসান ও সাহেব আলী নামে অবৈধভাবে ছাটাইয়ের শিকার চারজন । যার নম্বর ৬৩০৩।

২০২২ সালের ৫ মে উচ্চ আদালত তাদের ছাটাই ও নতুন নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় প্রধান করেন বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ । রায়ে ছাটাইকৃত কর্মীদের পুনরায় নিয়োগের আদেশ দেওয়া হয়। আদেশের কপি উচ্চ আদালত থেকে পাঠানো হয় সাতক্ষীরা মেডিকেল কলেজে।

তবে, উচ্চ আদালতের আদেশ অমান্য করে তৎকালীন অধ্যক্ষ রুহুল কুদ্দুস তাদের যোগদান করাননি। যার ধারাবাহিকতা বহাল রয়েছে এখনো।

ভুক্তভোগী নুরজাহান বলেন, উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে আমাদের নিয়োগ না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ চার বছর চাকুরি হারিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। এনিয়ে আমরা আবারও উচ্চ আদালতে যাবো।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৬ সালের ২২ মে নতুন করে আউট সোর্সিংয়ের মাধ্যমে ৪২জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অথচ পূর্বে উচ্চ আদালতের আদেশ থাকা চার সেবাকর্মীকে আজও যোগদান করানো হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. আরিফ আহমেদ বলেন, এ সংক্রান্ত কাগজপত্র আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। হাইকোর্ট যে নির্দেশনা দিবে সেটা মানবো এবং চার জনের পদ খালি রেখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!