বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

ডেস্ক রিপোর্ট: দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে—এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকার পার্শ্ববর্তী ও দক্ষিণাঞ্চলের জেলায় এ সেবা সম্প্রসারিত হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের সব জেলাকে ধাপে ধাপে রেল নেটওয়ার্কের আওতায় আনা। এ লক্ষ্যে নতুন করে যে ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে সেগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিদ্যমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পর্যালোচনার ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্প। এছাড়া ধীরাশ্রমে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।

রেলপথমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে বিদ্যমান ‘মিসিং লিংক’ দূর করতে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা কর্ড লাইনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৬৪টি জেলার সবগুলোকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১০

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১১

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১২

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৩

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৪

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১৫

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৬

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

১৭

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১৮

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৯

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

২০