বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার তারকা থালাপতি বিজয় ও তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের বৈবাহিক সম্পর্ক ফের আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে দুজনের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিভিন্ন মহল দাবি করছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য সংকট নিরসনে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। যদিও বিজয় কিংবা সংগীতা কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবু ঘনিষ্ঠ সূত্রের বরাতে সমঝোতার চেষ্টা চলছে বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর পারিবারিক এ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সম্পর্কের টানাপোড়েন দূর করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্য সাশাকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করার পর সম্প্রতি চেন্নাইয়ে ফিরেছেন সংগীতা। বিভিন্ন মহলের ধারণা, পারিবারিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ধারণের লক্ষ্যেই তার এ প্রত্যাবর্তন।

বিজয় ও সংগীতার পরিচয় হয় ১৯৯৬ সালে। সে সময় যুক্তরাজ্য থেকে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন সংগীতা। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয়। পরে ১৯৯৯ সালের ২৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্য সাশা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংসারজীবনের পর বিচ্ছেদের গুঞ্জন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে দায়ের করা বিবাহবিচ্ছেদ মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শুনানির আগেই সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

শেষ পর্যন্ত বিজয় ও সংগীতা বিচ্ছেদের পথে হাঁটবেন, নাকি নতুন করে তাদের সম্পর্ককে আরেকটি সুযোগ দেবেন-সেটিই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০