বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, আমার সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি। আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা ঠিক হয়নি বলে আমার কাছে মনে হয়েছে।

যেখানে বসতে দেওয়া হয়েছে, সেটাও ভালো মনে হয়নি। তবে হাইকমিশন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে।পরবর্তীতে আমি নিশ্চয়ই ভারতে যাবো, বলেন তিনি।
ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লি সফরের সময় বিমানবন্দরে তাকে কিছু সময় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তিনি দেশে ফিরে আসেন এবং বিষয়টিকে তিনি ‘অসন্তোষজনক আচরণ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, সফরকালীন সময়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে যথাযথ সহায়তা ও সৌজন্য প্রদর্শন করা হয়েছে।

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে ভারত সফর ও আন্তর্জাতিক অংশগ্রহণ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
রোববার (১৪ জুন) ঢাকা থেকে ডা. জাহেদ উর রহমান দিল্লি যান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রবেশে বাধার মুখে পড়েন।

পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

এদিকে সূত্র জানায়, উপদেষ্টার ভারত সফর সম্পর্কে আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০