বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানকে হার থেকে বাঁচানো গোলটি করেছিলেন মোহাম্মদ মোহেবি। তার হেডেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে ইরান।

তবে গোলের পর তার উদযাপন নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ ‘জি’র ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান।

ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। ইরানের দ্বিতীয় ও শেষ গোলটি করেন মোহেবি।
দারুণ এক হেডে স্কোরলাইন ২-২ করার পর আবেগ ধরে রাখতে পারেননি ইরানি এই মিডফিল্ডার। গোল উদযাপনের সময় তাকে ‘গান-ফায়ারিং’ ভঙ্গি করতে দেখা যায়।

সেই উদযাপন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
কিছু সমর্থক বিষয়টিকে ভালোভাবে নেননি। তাদের কেউ কেউ ফিফার কাছে মোহেবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। তবে অনেকের মতে, ম্যাচের চাপ, আবেগ ও বিশ্বকাপের মতো বড় মঞ্চে গোল করার আনন্দ থেকেই এমন উদযাপন করেছেন তিনি।

ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ আবহে। ফিফা ও স্থানীয় প্রশাসনের নানা বিধিনিষেধের পরও স্টেডিয়ামের বাইরে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেক প্রবাসী ইরানি। ম্যাচ শুরুর আগে ভেন্যুর বাইরে জড়ো হন কয়েকশ বিক্ষোভকারী।

স্টেডিয়ামের ভেতরেও দেখা যায় ইরানের প্রাক-বিপ্লবী পতাকা। ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক সমর্থক পতাকা, ব্যানার ও টি-শার্টে সেই প্রতীক প্রদর্শন করেন। সোফি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। দর্শকদের মেটাল ডিটেক্টর ও ব্যাগ তল্লাশির মধ্য দিয়ে ঢুকতে হয়।

নিরাপত্তাকর্মীরা প্রাক-বিপ্লবী পতাকার প্রতীকযুক্ত টি-শার্ট পরা একদল সমর্থককে সেগুলো খুলতে বলেন। বিকল্প পোশাক না থাকার কথা জানালে তাদের টি-শার্ট উল্টো করে পরতে বলা হয়।

তবে স্টেডিয়ামে ঢোকার পর এই নিয়ম পুরোপুরি কার্যকর করা যায়নি। গ্যালারির বিভিন্ন জায়গায় প্রাক-বিপ্লবী পতাকা দেখা যায়। ইরানের জাতীয় সংগীতের সময় কিছু সমর্থক মাঠের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ান, কেউ কেউ দুয়োও দেন।

এমন আবহের মধ্যেই মাঠে নিজেদের লড়াকু মানসিকতা দেখায় ইরান। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচ ছাড়েনি তারা। শেষ পর্যন্ত মোহেবির গোলেই গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করে আমির গালেনোয়েইয়ের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১০

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১১

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৩

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৪

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৫

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৭

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

১৮

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

১৯

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

২০
error: Content is protected !!