বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটন কুমার দাসকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল বাংলাদেশ অধিনায়ককে।

তার চোট পুরোপুরি সেরে না ওঠায় ঝুঁকি এড়াতেই স্কোয়াডে বাড়তি একজন ব্যাটার যোগ করেছে টিম ম্যানেজমেন্ট। বর্তমান পরিস্থিতিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটনের খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই জানা গেছে।
৩৩ বছর বয়সী সৌম্য বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতে তার রান ১ হাজার ৪৬২।

দেড় বছর পর সৌম্য টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন। সর্বশেষ ২০২৪ সালের ডিসেস্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুড়ি ওভারে ম্যাচ খেলেছিলেন সৌম্য।

সীমিত ওভারের ক্রিকেটে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা এই ব্যাটারের অন্তর্ভুক্তি বাংলাদেশের ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার পাশাপাশি বাড়তি গভীরতাও যোগ করবে।

চট্টগ্রামে বুধবার শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ জুন।

টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০