
উপকূলীয় প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্রামের যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
সামাজিক সংগঠন জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে এবং সংগঠনের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর সহযোগিতায় এসব ফুটবল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে যুবকদের হাতে ফুটবল তুলে দেন জেলেখালী ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক ও বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার পরমান্য।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক বক্তব্য দেন জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)।
মন্তব্য করুন