
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় ২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আব্দুল ওহাব প্রমুখ।
মন্তব্য করুন