বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

ডেস্ক রিপোর্ট: ‎জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন সাতক্ষীরার শ্যামনগরের উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে কয়েক মাস ধরে চলা বিতর্ক নতুন মোড় নিয়েছে।

দীর্ঘদিন ধরে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ তোলা হচ্ছিল সরকারি তদন্তে তার প্রমাণ মেলেনি।

‎জানা গেছে, জাইকার অর্থায়নে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও কাশিমাড়ী ইউনিয়নে প্রায় আড়াই কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেসার্স আর-রাদ করপোরেশনের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে প্রকল্পে বাধা দিচ্ছেন। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

‎পরিস্থিতি জটিল আকার ধারণ করলে পানিসম্পদ মন্ত্রীর নির্দেশে গত ১ জুন শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশাসনের প্রতিনিধি, বিএনপি ও জামায়াতের নেতাবৃন্দ এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎সেই সভায় হাজী নজরুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়, প্রকল্পের সিসি ব্লক কাস্টিং ইয়ার্ড তার লিজ নেওয়া জমিতে নির্মাণ করা হয়েছে। এ কারণে তিনি আপত্তি জানিয়েছেন।

সভায় তার এই দাবির সত্যতা যাচাইয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। যেখানে শ্যামনগরের সহকারী কমিশনার, অফিসার ইনচার্জ, পাউবো প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি, জামায়াতের প্রতিনিধি, আর রাদ কর্পোরেশন এর প্রতিনিধি ও বুড়িগোয়ালীনী ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি কে সদস্য করা হয়।

‎কমিটির সদস্যরা ৪ জুন সরেজমিন পরিদর্শন করে গত ৮ জুন তদন্ত প্রদিবেদন জমা দেন। প্রতিবেদনে জামায়াতে ইসলামী এবং বুড়িগোয়ালীনী ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি স্বাক্ষর করেননি।

‎তদন্ত প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পের সিসি ব্লক কাস্টিং ইয়ার্ড যেখানে নির্মাণ করা হয়েছে, সেটি ওয়াপদা বাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমি এবং সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তির মধ্যে অবস্থিত।

‎প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর-রাদ করপোরেশন যে জমি ব্যবহারের অনুমতি পেয়েছে তা ‘বিআরএস দাগ ৭০০১ ও ৭০০২’ এর অন্তর্ভুক্ত। এসব জমি যথাক্রমে সরকারি খাস জমি এবং পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন।

‎অন্যদিকে চেয়ারম্যান নজরুল ইসলাম যে দাগ নম্বরের জমি নিজের লিজকৃত সম্পত্তি হিসেবে দাবি করেছিলেন, সেগুলোর অবস্থান প্রকল্পের ব্যবহৃত জমি থেকে আলাদা।

‎প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেয়ারম্যানের পক্ষ থেকে হালনাগাদ কোনো বৈধ লিজ দলিলও উপস্থাপন করা সম্ভব হয়নি। এমনকি পানি উন্নয়ন বোর্ডের জমি কারো অনুকূলে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটি লিজ দিতে পারে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রকল্পের সাইটে ব্যবহৃত জমি চেয়ারম্যান নজরুল ইসলামের লিজ নেওয়া জমি নয় এবং সেখানে আর-রাদ করপোরেশন বৈধভাবে শান্তিপূর্ণ দখলে রয়েছে।

‎শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে আমাদের দলের পক্ষ থেকে একটি কমিটি রয়েছে। কেন প্রতিবেদনটিতে স্বাক্ষর করা হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারব। তবে যতটুকু জানি, সংশ্লিষ্ট চেয়ারম্যান এ-সংক্রান্ত একটি মামলায় এখনো জামিন পাননি। তিনি জামিন পাওয়ার পর তার উপস্থিতিতে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি আবেদন করা হয়েছিল।

‎শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, পাঁচকার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সভায় সিদ্ধান্ত হয়েছিল। আমরা সে অনুযায়ী তদন্ত করেছি এবং তদন্তে যেটা পেয়েছি সেটাই রিপোর্টে দিয়েছি। তদন্তের সময় জামায়াতে ইসলামী এবং চেয়ারম্যানের প্রতিনিধি না থাকার কারণে তাদের স্বাক্ষর নেই।

‎পানি উন্নয়ন বোর্ডের লিখিত অভিযোগে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর থেকে চেয়ারম্যান নজরুল ইসলাম বারবার প্রকল্প এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দেন এবং বড় অঙ্কের অর্থ দাবি করেন। টাকা না দিলে প্রকল্প অফিস ভাঙচুর, যন্ত্রপাতি নষ্ট এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার হুমকি দেওয়া হয়।

‎আর-রাদ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ আলী খান অভিযোগ করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে তার কাছে ১২ লাখ টাকা কমিশন দাবি করা হয়েছিল। পরে বিভিন্ন সময় আরও চাপ সৃষ্টি করা হয়।

‎তার ভাষ্য, চাঁদা না দেওয়ায় শ্রমিকদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। সাব-ঠিকাদারদেরও ভয়ভীতি দেখানো হয়েছে। ফলে পুরো প্রকল্প ঝুঁকিতে পড়ে যায়।

‎বিতর্ক এখানেই থেমে থাকেনি। গত ২৫ মে শ্যামনগর থানায় দায়ের করা এক মামলায় হাজী নজরুল ইসলাম, তার ছেলে আব্দুর রহমানসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় চাঁদাবাজি, হামলা, কাজ বন্ধ করে দেওয়া এবং প্রকৌশলীকে মারধরের অভিযোগ আনা হয়েছে।

‎এজাহারে বলা হয়, গত ১৯ মে প্রকল্প এলাকায় গিয়ে চেয়ারম্যান ১৫ লাখ টাকা দাবি করেন এবং কাজ চালিয়ে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকি দেন।

‎পরে ২৩ মে প্রকল্প এলাকায় গিয়ে প্রকৌশলী জাহিদ হাসানকে মারধর এবং তার কাছ থেকে অ্যাপল স্মার্টওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। মামলার বাদী দাবি করেছেন, পুরো ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ রয়েছে।

‎তবে অভিযোগ অস্বীকার করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। তার দাবি, তিনি সরকারি সামাজিক বনায়নের জমি রক্ষার জন্য আপত্তি জানিয়েছেন এবং পরিবেশগত কারণে প্রকল্পের কিছু কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

‎তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো চাঁদা দাবি করিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০