বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল মাধ্যমে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক কর্মশালা।

সোমবার (১৫ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংগঠন ‘বাদাবন সংঘ’।

এর ধারাবাহিকতায় সাতক্ষীরায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেন।

কর্মশালায় মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, অনলাইন নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের মৌলিক ধারণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী, টাইমস টুডের সাতক্ষীরা প্রতিনিধি মিলন বিশ্বাস রুদ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্লাহ, বিডিক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, সাতক্ষীরা যুব পানি কমিটির করিমন নেছা শান্তা, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পরিচালক উম্মে ফোয়ারা রানী এবং শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিহাব সিদ্দিকীসহ বিভিন্ন তরুণ সংগঠক।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ এবং প্রকল্পের সাতক্ষীরা কোয়ালিশন সদস্য এস এম সাজেদুল ইসলাম। তারা অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাইয়ের কৌশল এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে সচেতনতা ও যাচাই-বাছাইয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। তরুণদের মধ্যে এ বিষয়ে দক্ষতা তৈরি করা সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!