বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে দেড় শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের যশোর জেলা উপ-পরিচালক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আবুল হাসান, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাখাওয়াত হোসেন এবং জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মহিউদ্দিন।

বক্তারা বলেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে ইমামরা দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারেন।

সম্মেলনে ইমামদের কর্মদক্ষতা, সামাজিক অবদান ও নেতৃত্বগুণের ভিত্তিতে তিনজনকে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ ইমাম’ হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিতরা খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানে সফল হলে তারা জাতীয় পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রধান অতিথি খান মাসুম বিল্লাহ বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ইমাম সমাজকে তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। ইমামদের দক্ষতা উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রশংসনীয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ হোসেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!