বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার চাঁদখালীতে হাসান কিং (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রোববার (১৪ জুন) মিলন ইসলাম ও পারভীন বেগম বাদী হয়ে নিহতের পরিবারের লোকজনসহ অন্যান্যদের আসামি করে পৃথক এই মামলা দুটি করেন।

এদিকে হাসান হত্যা মামলায় সোমবার (১৫ জুন) রিমান্ড শুনানি শেষে গ্রেফতার সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, গত ৭ জুন রোববার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে নিহত হয় একই এলাকার মালেক সরদারের ছেলে হাসান কিং। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নিহতের পরিবারের দাবি প্রসাব করাকে কেন্দ্র করে মিন্টু ও তার লোকজন দলবদ্ধ হয়ে হাসানকে পিটিয়ে হত্যা করেছে। অন্যদিকে হাট ইজারাদারের লোকজনসহ এলাকার অনেকেই বলেন, হাসান একজন চিহ্নিত মাদক কারবারকারী। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এমনকি তার জন্য এলাকার নারীরা ও নিজের নিরাপদ মনে করতো না। এলাকার সব শ্রেণির মানুষ তার ভয়ে থাকতো। ৫ আগস্ট পরবর্তী সময়ে সে বেশি বেপরোয়া হয় বলে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিযোগ করেন।

গত ৭ জুন সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ জুন রাতে এবং ৮ জুন ভোরে নিহতের পরিবারের লোকজন হাট ইজারাদার নাজমুল হুদা মিন্টু ও তার ভাই মিলন ইসলাম মিথুন এর চাঁদখালী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুস মোড়ল এবং তার ভাই ইমরান হোসেনের বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!