বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ১ নম্বর কয়রা তরুণ সংঘের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী ২৮ ভোট পেয়ে মো. শামীম হোসেন সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোহিনূর ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে মো. আবু মুছা নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজ উদ্দিন পেয়েছেন ২৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে মো. আল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়নুল আবেদীন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১ নম্বর কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

১০

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১১

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১২

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১৩

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৪

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৫

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৬

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১৭

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১৮

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৯

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

২০
error: Content is protected !!