বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে পুকুর থাকায় ছোট শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ঘটনাটি জানাজানি হলে বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সচেতন মহলের মতে, শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে অল্প বয়সী শিশুদের একা খেলতে না দেওয়া এবং পুকুরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১০

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

১১

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

১২

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

১৩

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১৪

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১৫

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১৬

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৭

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৮

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৯

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

২০
error: Content is protected !!