বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

খালিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, ১৭ দিন আগে খালিদ হাসানের সাথে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সাথে বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ ও তার স্ত্রী শ্বশুরবাড়ি গোবরা গ্রামে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামীকে ঝুলতে দেখেন স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, খালিদের স্ত্রী সানজিদা খাতুন বাইরে থেকে ঘরে প্রবেশের জন্য দরজায় গিয়ে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উকি মেরে খালিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করেন। একপর্যায়ে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেই রহস্য উদঘটনে তদন্ত অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!