বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে শঙ্কা কাটছেই না। মাঠ কিংবা অনুশীলনে নেইমারের অনুপস্থিতি এক মাস পূর্ণ হতে চলল।

তার এই দীর্ঘ অনুপস্থিতি এবং পূনর্বাসনের ধীরগতির কারণে ব্রাজিলের কোচিং স্টাফদের প্রত্যাশায় বড় ধরনের ধাক্কা লেগেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও নেইমারকে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নেইমারের ফিট হয়ে ওঠা নিয়ে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা এরই মধ্যে পেরিয়ে গেছে। হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এমনকি স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও (২৪ জুন) তার খেলার নিশ্চয়তা দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। দলের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, বড় কোনো ঝুঁকি নেওয়া হবে না।
অত্যন্ত প্রয়োজন না হলে নেইমারকে মাঠে নামানো হবে না বলে জানানো হয়েছে।
সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে দেখা গেছে, নেইমারের ইনজুরি উন্নতির দিকে থাকলেও তা পুরোপুরি খেলার উপযোগী হওয়ার জন্য যথেষ্ট নয়। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার যে তিন সপ্তাহের সেরে ওঠার সময়সীমা দিয়েছিলেন, তা আজ শেষ হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে মাঠের অনুশীলনে ফিরতে ব্যর্থ হয়েছেন তিনি। বর্তমানে কেবল জিমে ওজন কমানোর ব্যায়াম এবং ফিজিওথেরাপি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই স্ট্রাইকার। বল নিয়ে অনুশীলনে নামার মতো শারীরিক সক্ষমতা এখনও তার তৈরি হয়নি।

এদিকে, নেইমারের ইনজুরি নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক কৌশলে কিছুটা অস্বচ্ছতা দেখা দিয়েছে, যা নিয়ে খোদ বোর্ডের অভ্যন্তরীন মহলে সমালোচনা তৈরি হয়েছে। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর কোচ কার্লো আনচেলত্তির কৌশল এবং নেইমারের পরিস্থিতি নিয়ে চাপ বেড়েছে। দলের ওপর থেকে অপ্রয়োজনীয় চাপ কমাতে সিবিএফ এখন নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া থেকে বিরত থাকছে।

যদিও গত শুক্রবার কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী কণ্ঠে বলেছিলেন, ‘নেইমার কঠোর পরিশ্রম করছে এবং আমাদের আশা আগামী সপ্তাহের মধ্যেই সে দলের সঙ্গে অনুশীলনে ফিরবে। তার অভিজ্ঞতা ও টেকনিক্যাল সক্ষমতা এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। এই পরিস্থিতির মোকাবিলায় এবং খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমাতে ব্রাজিলিয়ান শিবির এখন বাইরের জগত থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছে। জানা গেছে, খেলোয়াড়দের ওপর মিডিয়ার চাপ কমাতে নিয়মিত প্রেস কনফারেন্স সীমিত করা হচ্ছে।

ফিফা বা গণমাধ্যমের কাছে বাড়তি বক্তব্য দেওয়া থেকে খেলোয়াড়দের দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের ভেতরকার অস্বস্তি দূর করতে এবং মাঠের খেলায় মনযোগ বাড়াতে এখন কঠোর গোপনীয়তা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!