বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া দল। সেই দুঃখ না ভুলতেই এবার টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মিশেল মার্শের দল। প্রথম ম্যাচ সামনে রেখে আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

সেখানে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর কথা জানান অজি অধিনায়ক। তবে তিনিও মানছেন কাজটা কঠিন হবে, ‘দলে অনেক পরিবর্তন আছে। আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশা করছি। ছেলেরা মুখিয়ে আছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য কঠিন সফর।’

অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারবে কি না এমন প্রশ্নে মার্শ বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই দলে ফিরে এসেছে। আবার দলে তরুণ ক্রিকেটাররা আছে, এনার্জিতে ভরপুর যারা আবার বাংলাদশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

পরে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে মার্শ বলেন, ‘বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছে। এটা তাদের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। ২০২১ সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম এবার তারচেয়ে ভিন্ন কন্ডিশন দেখেছি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এটা দারুণ ব্যাপার। পেসাররা বাংলাদেশের এক্সাইটিং প্রসপেক্ট। এই ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

‘তারা এমন একটা দল যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট এসে অনেকখানি বদলে গেছে। তরুণদের সামনে অভিজ্ঞরা পিছিয়ে যাচ্ছে। অভিজ্ঞরা আরও এগিয়ে যাওয়ার তাড়না বোধ করছে। ক্রিকেটারদের উন্নতি আগের চেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় এলে চ্যালেঞ্জ থাকবেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১০

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১১

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১২

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৩

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৪

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৫

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৬

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১৭

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

১৯

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

২০