বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করার লক্ষ্যে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ (বিডি-২০১৭) শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

এনজিএফ’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) ডেভিড গোমেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনজিএফ-এর হেড অব মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এসএম মাহবুব আলম।

পরে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও সম্ভাব্য সুফল তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী শেখ তারিকুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা এবং এনজিএফ-এর প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০