বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুন ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

স্পোর্টস ডেস্ক: কেন তিনি এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার, সেটি আরও একবার দেখালেন কিলিয়ান এমবাপে। যে ম্যাচে জয় পাওয়াই কঠিন হয়ে পড়েছিল, সেখানে জোড়া গোল করে ফ্রান্সকে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় এনে দিলেন এই তারকা ফরোয়ার্ড।

সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করার পর ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন এমবাপে।

ফ্রান্সের হয়ে এর আগে দুর্দান্ত সব গোল করেছেন জাস্ট ফন্টেইনে, মিচেল প্লাতিনি, জন-পিয়েরে পাপিন, থিয়েরি অঁরি ও অলিভার জিরু। কিন্তু গোলসংখ্যার বিচারে এখন তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন এমবাপে।

মাত্র ২৭ বছর বয়সে রিয়াল মাদ্রিদ তারকা ফ্রান্সের হয়ে ৫৮তম গোল করে জিরুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন।

এমবাপে ফ্রান্সের হয়ে মাত্র ৯৯ ম্যাচে করেছেন ৫৮ গোল। সেনেগালের বিপক্ষে গোল দুটি নিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির ক্লোসার রেকর্ড ১৬ গোল—যা থেকে এখন মাত্র দুই গোল দূরে এমবাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০