বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, জলাবদ্ধতা, কৃষি উৎপাদন হ্রাস এবং জীবিকা সংকট এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এসব বাস্তবতাকে সামনে রেখে রোববার সকালে সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা হেড-এর কার্যালয়ে ‘জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হেড নির্বাহী কমিটির সদস্য ও দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহন করছে উপকূলের সাধারণ মানুষ। তাদের সংগ্রাম, অভিযোজন কৌশল ও ন্যায্য অধিকার আদায়ের বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। তথ্যনির্ভর ও মানবিক দৃষ্টিভঙ্গির সংবাদ পরিবেশন জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান আলোচক হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার মানুষ প্রতিনিয়ত নতুন নতুন সংকটের মুখোমুখি হচ্ছে। তবে স্থানীয় জনগোষ্ঠী যে উদ্ভাবনী অভিযোজন পদ্ধতি ও অভিজ্ঞতা গড়ে তুলেছে, তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি তুলে ধরা দরকার। ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক সংকটেও পরিণত হয়েছে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনসংগ্রাম, নারী ও শিশুদের ওপর প্রভাব এবং বাস্তব অভিজ্ঞতাকে অধিক গুরুত্ব দেওয়া উচিত।

কান্ট্রি টুডের প্রতিনিধি শহীদুল ইসলাম বলেন, নিরাপদ পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততার বিস্তার, কর্মসংস্থানের অভাব এবং অভ্যন্তরীণ অভিবাসনের মতো বিষয়গুলো নিয়মিতভাবে গণমাধ্যমে স্থান পেলে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে।

উন্নয়নকর্মী ফারুক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যম সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নাগরিক টিভির প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী বলেন, জলবায়ু বিষয়ক সাংবাদিকতাকে আরও কার্যকর করতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক তথ্যের সহজলভ্যতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সফল অভিযোজন উদ্যোগ, বিকল্প জীবিকা ও সম্প্রদায়ভিত্তিক স্থিতিস্থাপকতা কার্যক্রমও সংবাদে গুরুত্ব পাওয়া উচিত।

বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

এ সময় সাংবাদিক আসাদুজ্জামান মধু, মিলন কুমার বিশ্বাস রুদ্র, জাকির হোসেন, চন্দন চৌধুরী, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, সরদার আবু সাঈদ, আলতাফ হোসেন বাবুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন হেড-এর কর্মসূচি সমন্বয়ক রেহানা পারভীন, ঋশিল্পীর প্রশাসনিক বিভাগের ইশরাত জাহান এবং স্বাস্থ্য বিভাগের তরু রিতা গাইন।

বৈঠকে অংশগ্রহণকারী সাংবাদিকরা জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও জনমুখী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার আদায়ে গণমাধ্যমকে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১০

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১১

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১২

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৩

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৪

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৬

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৭

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৮

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১৯

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

২০
error: Content is protected !!