বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল কবির টিপুর পরিবারের সদস্যরা রাতে রান্না করা খাবার খাওয়ার পর একে একে সকলে অসুস্থ হয়ে পড়েন। পরে তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

রোববার সকালে ওই পরিবারের সদস্যদের অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। সেই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে সুযোগ বুঝে তারা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া সাইফুল কবির টিপুর স্ত্রীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য সদস্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি কেশবপুরসহ আশপাশের এলাকায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের ঘরে প্রবেশ করে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে তারা লুটপাট চালাচ্ছে। ফলে গ্রামাঞ্চলে আতঙ্ক বিরাজ করছে।

কেশবপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০