বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ডেস্ক রিপাের্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই শুরু করল মেয়েরা। রোববার বার্মিংহামে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। শুরুতে জুয়াইরিয়া ফেরদৌস জয়িতার বিস্ফোরক ব্যাটিংয়ের পর পঞ্চম উইকেটে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের দৃঢ়তায় ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বার্মিংহামে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা আগ্রাসী শুরু করেন। বিশেষ করে জয়িতা ছিলেন ভয়ঙ্কর রূপে।

৮ ওভারের মধ্যে ৬৭ রান তুলে ফেলেন দুই ওপেনার। জয়িতা ৩২ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

হাফ সেঞ্চুরি ছুঁয়েই পরের বলে আউট হন তিনি। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় শেষ হয় জয়িতার ইনিংস। যদিও ব্যক্তিগত ৭ রানে জীবন পেয়েছিলেন তিনি। ক্যাচ দিয়ে বেঁচে যান জয়িতা। রিপ্লেতে দেখা যায়, বলটি মাটি ছুঁয়ে ফিল্ডারের হাতে পৌঁছেছিল।

জয়িতার আউটের পর বড় বিপর্যয়ে পড়ে মেয়েরা। লেগস্পিনার ক্যারোলিন ডি ল্যাঞ্জ হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। অষ্টম ওভারের পঞ্চম বলে লম্বা শট খেলতে গিয়ে ক্যাচ দেন জয়িতা। পরের বলেই আড়াআড়িভাবে ড্রাইভ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দুই ওভার পরে দিলারা আক্তার ডিফেন্ড করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তার আগে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর স্কোরবোর্ডে আরও ৬ রান যোগ হওয়ার পর সোবহানা মোস্তারি রান আউটের শিকার হন। ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয় বাংলাদেশের।

পরে অবশ্য আর কোনো উইকেট হারায়নি লাল-সবুজ জার্সিধারীরা। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার মিলে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেন। শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে বার্মিংহামে টস জিতে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। মারুফা আক্তারের ইনসুইং ডেলিভারিতে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির হাতে ক্যাচ দেন ফিবি মোলকেনবোয়ার। যদিও মারুফার ওই ওভারের প্রথম তিন বলে ১০ রান তুলে নিয়েছিলেন এই ডাচ ওপেনার। আউট হওয়ার আগে ৭ বলে ১১ রান করেন তিনি।

প্রথম ধাক্কার পরও ক্রিজে নেমে ইনিংস ধরে রাখার চেষ্টা করেন বাবেতে ডি লিডে। ডাচ ব্যাটারদের মধ্যে তিনিই সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন। একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ এগিয়ে নেন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস।

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ডাচ ব্যাটারদের বেশিরভাগই। হেদার সিগার্স করেন ১৬ রান। রবিন রাইকে ও আইরিশ জুইলিং করেন ১৩ রান করে। সর্বোচ্চ ৫০ রান আসে বাবেতে ডি লিডের ব্যাট থেকে। ৪৫ বলে ৫ চারে সাজানো তার ইনিংসটি শেষ হয় রান আউটের মাধ্যমে।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার, রাবেয়া খান ও রিতু মণি নেন একটি করে উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!