বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরে কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রবীণ কৃষক শান্তি রঞ্জন সরদারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন হায়বাতপুর সেবা কৃষক সংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

প্রশিক্ষক শেখ সিরাজুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষক ফসল উৎপাদন করবে এবং বীজ সংরক্ষণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে কৃষকরা বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভালো বীজ ও ভালো জাত সম্পর্কে ধারণা নিতে হবে। মানসম্মত বীজই আমাদের সম্পদ। বীজ যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে ভালো ফলন পাওযা যায়। তাই বীজ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিৎ। সেক্ষেত্রে গাছের ভালো ফলটি নির্বাচন করতে হবে। এবং সেটি গাছে ভালোভাবে পাকিয়ে রোদে দিতে হবে।

তিনি ভালো বীজের গুণাগুণ তুলে ধরে বলেন, বীজ উজ্জ্বল, সুন্দর, সতেজ, পুষ্ট এবং বড় দানা সম্পন্ন হতে হবে। বীজের মধ্যে অন্য জাতের মিশ্রণ আছে কিনা খেয়াল রাখতে হবে। যে বীজই হোক না কেন ফল ভালোভাবে পাকার পরে তা সংগ্রহ করতে হবে। এছাড়াও সব রকমের ফসল চাষে জৈব সার ও জৈব বালাইনাশক এর ব্যবহার বাড়াতে হবে।

প্রশিক্ষণে কুলতলী গ্রামের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705