বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈশ্বরীপুর ইউপির মেম্বার আদম শফিউল্লাহর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের ঈশ্বরীপুর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার আদম শফিউল্লাহর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

ঈশ্বরীপুর গ্রামের করিম বক্সের ছেলে আনারুল ইসলাম এই অভিযোগ তুলেছেন।

আনারুল ইসলাম বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড চালু হওয়ার প্রথম থেকেই আমার নামে কার্ড ছিল। যার নম্বর ২৬০৬। পাঁচ বছর চাল উত্তোলন করেছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদম শফিউল্লাহর প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করায় তিনি ডিলারের সাথে যোগসাজশে আমার নামে থাকা রেশন কার্ডের চাল বন্ধ করে দেন। এরপর ইউপি সদস্য আদম শফিউল্লাহ ও চাউলের ডিলার কাশেম মাঝির কাছে গেলে তারা আমাকে তাড়িয়ে দিয়ে বলেন আমার নামে কোনো কার্ড নেই। সেই থেকে আমি দুই বছর রেশন কার্ডের চাউল থেকে বঞ্চিত।

সম্প্রতি সরকার পরিবর্তনের পর রেশন কার্ডের চাউল বিতরণের সময় ডিলার কাশেম মাঝি আমাকে ফোন দিয়ে জানান তোমার নাম তালিকায় রয়েছে, এসে চাউল নিয়ে যাও।

আনারুল ইসলামের দাবি, ইউপি সদস্য আদম শফিউল্লাহ তার দুই বছরের চাল আত্মসাৎ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য আদম শফিউল্লাহ বলেন, রেশন কার্ড চৌকিদার বিতরণ করে। তাকে দুই বছর কি কারণে দেয়া হয়নি আমি জানি না। চৌকিদারিই ভালো বলতে পারবে। আমার বিরুদ্ধে প্রতিহিংসাবশত মিথ্যা অভিযোগ করা হয়েছে।

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কাশেম মাঝি জানান, প্রথম পাঁচ বছর আনারুল চাল উঠিয়েছিল। পরে অনলাইনে তার নাম বাদ পড়ে যাওয়ায় দুই বছর চাল তুলতে পারিনি।

পরবর্তীতে আবার চাল পাওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, নতুন করে নাম চলে এসেছে। এজন্য তাকে ডেকে চাল দিয়ে দিছি। আমার কাছে যে কার্ড আনবে আমি তাকে চাল দেব। দুই বছর আনারুল কার্ড নিয়ে আসতে পারিনি বলে চাল দেয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

১০

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

১১

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

১২

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১৩

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১৪

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৭

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৮

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৯

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

২০
error: Content is protected !!