বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ এপ্রিল ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী দলকে প্রতিশ্রুত অর্থ দিলেন মানিক

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। প্রায় ৬ মাস পর সেই প্রতিশ্রুত অর্থ বাফুফেকে দিয়েছেন মানিক।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অর্থ প্রাপ্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। মানিক বাফুফের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিলেন। সেই টাকা নারী ফুটবলারদের মাঝে বণ্টন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোহাগ।

সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা দেশে আসার দিনই ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তবে ব্যক্তিগত কাজে মানিক দেশের বাইরে রয়েছেন। এর আগে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির মাঝপথেই দুই দিন অনুশীলনের বাইরে থাকেন সাবিনারা। সূত্রের খবর ছিল, আর্থিক কারণেই এটি ছিল সাবিনাদের নীরব প্রতিবাদ!

পরবর্তীতে আজ (২ এপ্রিল) সকালে মানিকের প্রতিনিধি বাফুফের প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা দিয়েছেন।

মানিকের সঙ্গে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছিলেন। সেই টাকা এখনও বাফুফেকে বুঝিয়ে দেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১০

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

১১

তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে, আসেন রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৩

দেশজুড়ে নানা কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণ

১৪

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

১৫

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

১৬

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

১৭

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

১৮

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

২০
error: Content is protected !!